নয়নে ঘনাও মেঘ, মালবিকা!
গগনে জাগাও তব নীরদ-লিখা॥
বিদ্যুৎ হানে যদি গরজায় বাজ,
সুন্দর মৃত্যুরে নাহি ভয় আজ,
আমার এ বনে এসো মনোবালিকা॥
ঝরুক এ শিরে মোর ঘন বরষা,
ফুটিবে কাননে ফুল, আছে ভরসা।
এসো জল-ছলছল পথে অভিসারিকা॥
Read Nayane Ghanao Megh Malabika in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
Unknown
নয়নে ঘনাও মেঘ, মালবিকা!
গগনে জাগাও তব নীরদ-লিখা॥
বিদ্যুৎ হানে যদি গরজায় বাজ,
সুন্দর মৃত্যুরে নাহি ভয় আজ,
আমার এ বনে এসো মনোবালিকা॥
ঝরুক এ শিরে মোর ঘন বরষা,
ফুটিবে কাননে ফুল, আছে ভরসা।
এসো জল-ছলছল পথে অভিসারিকা॥
More songs you may enjoy.
রাঙা মাটির পথে লো মাদল বাজে
Kazi Nazrul Islam
"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"
না-ই পরিলে নোটন খোঁপায়
Kazi Nazrul Islam
"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"
ভরিয়া পরান শুনিতেছি গান
Kazi Nazrul Islam
"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি
Kazi Nazrul Islam
"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"
মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা
Kazi Nazrul Islam
"মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥"
মোর বুক-ভরা ছিল আশা
Kazi Nazrul Islam
"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"
Discussion
Public comments for Nayane Ghanao Megh Malabika are available on the discussion page.
View discussion