নিদাগেতে দাগ লাগাইল, প্ৰাণবন্ধু কালিয়ায়
প্ৰেমজ্বালায় প্রাণী যায়।।ধু।।
হাটিয়া যাইতে পাড়ার লোকে সদায় মন্দ গাইয়া যায়
এগো লোকের নিন্দন পুষ্প চন্দন অলঙ্কার পরেছি গায়।
কদম ডালে বসিয়া বন্ধে বাঁশিটি বাজাঁইয়া চায়
বাঁশির সুরে প্রাণ হরে উদাসিনী কইল আমায়।
জল ভরিতা গেলা রাধে সোনার নেপুর রাঙা পায়
সৰ্প হইয়া কালিয়ার বাঁশি দংশিল রাধার গায়।
সৰ্পের বিষ ঝরিতে নামে প্রেমের বিষ উজান বায়
ওঝা বৈদ্যের নাইগো সাধ্য ঝারিয়া বিষ নামাইতে পায়।
জল ভরাতে যত সখী ব্ৰজপুরে তারা যায়
আচানক শব্দ শুনায় ত্রিপুন্নিতে বাঁশি বায়।
মানকুল যৌবন জীবন সপিয়াছি তার পায়
দেখিলে জীবন ধরে আমার না দেখিলে প্ৰাণ যায়।
ভাবিয়া রাধারমণ বলে প্রেম করাত বিষম দায়
মনে লয় ভ্রমরা হইয়ে উড়িয়া বসি বন্ধের গায়।
Discussion
Public comments for Nidagete Dag Lagailo are available on the discussion page.
View discussion