নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
থাকি আড়ালে ॥
হেরিলে তব ভুবন আঁখিতে পলক না পড়ে
মুদিলে আঁখি মম হৃদি-সরসীতে জাগো
সহস্র দল হয়ে ॥
ভুলে গেছি আপনারে তোমারি মায়ায়
তোমারি মহিমা মম জীবন ভরি গায়
নিশিদিন মোর পরানে…
Discussion
Public comments for Nishidin Mor Porane Priyotomo Momo are available on the discussion page.
View discussion