ও বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায়ে স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়।
ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে
সে যেন কোথায় আমি বা কোথায়
যদি না জানা।
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি
সাধ যদি যায় ধুলিতে মিলায়
তবু কেন হায়।
Discussion
Public comments for O Banshi Keno Gaay are available on the discussion page.
View discussion