পা মা গা রে সা।
পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
রে সা নি ধা নি মা পা ধা
জানি মিছেই তারে সাধা,
রে সা নি ধা নি মা পা ধা
জানি মিছেই তারে সাধা,
কি চলন চলে, কি বলন বলে
সব যে তারি কুয়াশা।
পা, পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
ধা নি সা নি সা রে সা রে গা
বলে জীবন ভরে শুধু গা,
ধা নি সা নি সা রে সা রে গা
বলে জীবন ভরে শুধু গা,
কি যে গাহি, হায় শুধু বেদনার
সুর-সাধনার এ কি যাতনা।
তাই ভাবি,
সা রে গা মা পা সা
পা গা সা তান তুলে,
মা পা ধা নি সা মা
সা ধা মা গান ভুলে,
তার চোখেতে আর চাবো না,
আর গাবো না।
সা সা ধা মা নি নি পা গা
মা মা গা রে সা।
পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
Discussion
Public comments for Pa Ma Ga Re Sa are available on the discussion page.
View discussion