অবলার মনোরি অনল গো সখী
নিবাইলে নিবে নারে।।
প্ৰেমশেল পশিলে গো বুক বাইরে আসে না।
যতই টানি ততই বিন্ধে কাটা খসাইলে খসে নারে।।
শাশুড়ী ননদী গো বৈরী সদায় দেয় গঞ্জনা
যারে দেখবার সাধ ছিল গো সখী
তারে দেখতে মানা রে।
গুসাই রাধারমণ গো বলেন পিরিাতের নিশানা।।
যার লাগি দুষি হইলাম
আমি তারে তো পাইলাম না।
Discussion
Public comments for Obolar Monori Onol Go Sokhi are available on the discussion page.
View discussion