ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
বন-পথে পড়ে ঝুরি
রাঙা অশোকের মঞ্জরি।
হাসে বন-দেবী বেণিতে জড়ায়ে
মালতীর বল্লরি
নব কিশলয় পরি॥
কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া
চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া,
মহুয়ার বনে ভ্রমর-ভ্রমরী
ফিরিতেছে গুঞ্জরি॥
যাহা কিছু হেরি ভালো লাগে আজ
লুকাইতে নারি হাসি,
কাজ করি আর শুনি যেন বাজে
মিঠে পাহাড়িয়া বাঁশি।
এক শাড়ি খুলে পরি আর শাড়ি,
বারে বারে মুখ মুকুরে নেহারি,
দুরুদুরু হিয়া ওঠে চমকিয়া,
অকারণে লাজে মরি॥
Discussion
Public comments for Ogo Sundor Tumi Ashibe Boliya are available on the discussion page.
View discussion