ঐ কি শোনা যায় গো বিধুমুখী রাই
বাঁশির সাথে প্রাণনাথে প্রাণ লইয়া যায় গো
যমুনার ঐ কুলে বসি পুলিবনে বাজায় বাঁশি
মনে লয় দেখিয়া আসি পাই কি নাহি পাই গো
মনের সুখে আনিব জল কৈ সে আমার কদমতলা
পাইলে রে তারে রাখব ধইরে যাই কি নাই যাই গো
সকল সখীর সঙ্গে যমুনায় চলিলা রঙ্গে
প্ৰেমাতরঙ্গে রসরঙ্গে রাধারমণ গায়
Discussion
Public comments for Oi Ki Shona Jay Go Bidhumukhi Rai are available on the discussion page.
View discussion