ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া
ওয়াগো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া।।
যদি বন্ধের লাগ পাইতাম চরণে প্ৰাণ সপিতাম
ওয়াগো তারে পান খাওয়াইয়া রাখিতাম ভুলইয়া।।
পথের মধ্যে ডাকাডাকি সব সখীগণ মিলিয়া
বান্ধিয়া আন প্ৰাণবন্ধুরে রাধার বসন দিয়া।।
ধর ধর এগো সখী চোরা যায় পলাইয়া
মারিও না গো প্ৰাণবন্ধুরে বাঁশি লও কাড়িয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জন্মাবধি রাধার প্ৰেমে বান্দা চিকন কালিয়া।।
Discussion
Public comments for Oi Naki Jay Nishthur Kalia are available on the discussion page.
View discussion