ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি পাই না রাধার মনোচোর
সই গো রজনী হইল ভোর।।
সই গো সই ভাবি যারে পাই না তারে সে বড় নিষ্ঠুর।
এগো আমায় ছাড়ি প্রাণবন্ধু রইয়াছেন মথুরাপুর।।
সই গো সই, ফুলের শয্যা বিছানায় লজ্জা দিলাম রে দূর।
কোকিলে কুহুরবে নিশিরা বুঝি নাই গো জোর।।
সই গো সই, ভাইবে রাধারমণ বলে হইয়া বেভোর।
এগো ঘুমের ঘোরে রইলাম পড়ি ধরব মনোচোর।।
Discussion
Public comments for Ore Ekla Kunje Shuiya Thaki are available on the discussion page.
View discussion