Back to Library
Philosophical

পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে Pagol Saap Ludo Khelche Bidhathar Songe

Nachiketa Chakraborty

Pagol Saap Ludo Khelche Bidhathar Songe lyrics by Nachiketa Chakraborty (1993). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

এক মুখ দাঁড়ি গোঁফ,
এক মুখ দাঁড়ি গোঁফ, অনেক কালের কালো ছোপ ছোপ।
জট পড়া চুলে তার উঁকুনের পরিপাটি সংসার।
পিচুটি চোখের কোণে, দৃষ্টি বিস্মরণে মগ্ন।
বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে।
পাগল ! পাগল ! সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে।

চালচুলো নেই তার, নেই তার চেনা বা অচেনা।
আদম-সুমারি হলে তার মাথা কেউ গুনবে না।
তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোনো প্রার্থী।
সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে।
পাগল ! পাগল ! সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে।

বটতলা চুম্বন পদ্ধতি, পেট মোটা ব্যকরণ বই।
ধর্ম বা রাজনীতি, ঠাকুরের ছবি থেকে হরিবোল খই।
সারিবাদি সালসা বা, ভোগীর লালসা আর আভোগীত গান।
হঠাত্ হাসপাতালে অকারণে ফাঁকতালে মহাপ্রয়াণ।
ভিডিও ক্যাসেটে আর নীল সোফাসেটে বসে মিঠে খুনসুটি।
লক আউট কারখানায়, তামাদী মজুরী আর কেড়ে নেয়া রুটি।
জগতে যা কিছু আছে, কিছু নেই তার অনুসঙ্গে।
পাগল ! পাগল ! সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে।

Read in Banglish
Ek mukh dari gof, Ek mukh dari gof, onek kaler kalo schop schop. Jot pora chule tar ukuner poripati songshar. Pichuti chokher kone, drishti bishmorone mogno. Babu hoye footpath-e eka eka din rat ronge. Pagol! Pagol! Saap ludo khelche bidhathar songe. Chalc hulo nei tar, nei tar chena ba ochena. Adam-sumari hole tar matha keu gunbe na. Tar vote chaibe na gonotantrik kono prarthi. Sorkare dorkar nei tai nijer suronge. Pagol! Pagol! Saap ludo khelche bidhathar songe. Bottola chumbon poddhoti, pet mota baykoron boi. Dhormo ba rajniti, thakurer chobi theke horibol khoi. Saribadi salsa ba, bhogir lalsha aar abhogit gaan. Hothat hashpatale okarone faktale mohaproyan. Video cassete aar neel sofashate boshe mithe khunsuti. Lock out karkhanay, tamadi mojuri aar kere neya ruti. Jogote ja kichu ache, kichu nei tar onushonge. Pagol! Pagol! Saap ludo khelche bidhathar songe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Briddhashram

বৃদ্ধাশ্রম

Nachiketa Chakraborty

"ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।"

Philosophical

Milestone

মাইলস্টোন

Nachiketa Chakraborty

"বাঁধন ছাড়া পথে ডাকলো যখন আমার বাউল মন বোঝেনি তখন সেই পথেই আবার ধুলো মেখে বারবার"

Philosophical

Sheser Sedin

শেষের সেদিন

Nachiketa Chakraborty

"শেষের সেদিন যদি কোনোদিন হঠাৎ করে আসে, শেষের সেদিন যদি কোনো দিন হঠাৎ করে আসে,"

Philosophical

Jakhon Shomoy Thomke Daray

যখন সময় থমকে দাঁড়ায়

Nachiketa Chakraborty

"যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন"

Satirical

Ei Besh Bhalo Achhi

এই বেশ ভাল আছি

Nachiketa Chakraborty

"এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই"

Satirical

Chor

চোর

Nachiketa Chakraborty

"ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে, চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ। ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি ক’রে, গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।"

Discussion

Public comments for Pagol Saap Ludo Khelche Bidhathar Songe are available on the discussion page.

View discussion