Back to Library
Melancholic

পেটকাটি চাঁদিয়াল Petkati Chandiyal

Protul Mukhopadhyay

Petkati Chandiyal lyrics by Protul Mukhopadhyay. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
আধুনিক
Lyrics

পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা
আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা।
বয়স বারো কি তেরো, রিকশা চালাচ্ছে,
আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে।

বয়স বারো কি তেরো, বড়জোর চোদ্দ,
রিক্শা চালাতে শিখে নিয়েছে সে সদ্য।
ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়,
ঐ তো লেগেছে প্যাঁচ চাঁদিয়াল বগ্গায়।

শান্ দেওয়া মানজায়, বগ্গা ভো কাট্টা।
ছেলেটা চেঁচিয়ে ওঠে “এই নিয়ে আটটা”।
সওয়ার বাবুটি ভাবে, দেরি হয়ে যাচ্ছে।
বিচ্ছু ছোঁড়াটা বড় আস্তে চালাচ্ছে।

“ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া ম’ল যা
আট্টা তো তোর কি?”
সওয়ার বাবুটি দেন রেগে মেগে হুমকি।
বাবুর খ্যাঁকানি শুনে সম্বিত্ ফিরে পায়
ছেলেটা যে করে হোক রিক্শা চালিয়ে যায়।

এ কিশোর পারবে কি এই বোঝা টানতে ?
এই বাবু কোনো দিন পারবে কি জানতে ?
যে ছেলেটা প্রাণপণে রিক্শা চালাচ্ছে,
মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে।

পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা
আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা।
পেটকাটি চাঁদিয়াল…

Read in Banglish
Petkati chandiyal mombati bogga Akashe ghurir jhank, matite obogga. Boyos baro ki tero, riksha chalachhe, Akashe ghurir jhank cheletake dakche. Boyos baro ki tero, borojor choddo, Riksha chalate shikhe niyeche se soddo. Cheletar mon nei peadele ba chakkai, Oi to legeche pneach chandiyal boggai. Shan deoa manjay, bogga bho katta. Cheleta chechiye othe "ei niye atta". Saoyar babuti bhabe, deri hoye jacche. Bicchu chnorata boro aste chalachhe. "Oi chnora, are oi chnora mol ja Atta to tor ki?" Saoyar babuti den rege mege humki. Babur khyankani shune sombit phire pay Cheleta je kore hok riksha chaliye jay. E kishor parbe ki ei bojha tante? Ei babu kono din parbe ki jante? Je cheleta pranpone riksha chalachhe, Muktir ghuri take khobor pathachhe. Petkati chandiyal mombati bogga Akashe ghurir jhank, matite obogga. Petkati chandiyal...

Related songs

More songs you may enjoy.

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Nostalgic

Aarii Title Track

আড়ি (টাইটেল ট্র্যাক)

Anindya Chattopadhyay

"আমার প্রথম স্কুলের দিন আমার-প্রথম রিপোর্ট কার্ড, আমার ছেলেবেলার চাবি তোমার আঁচলে স্বাধীন,"

Nostalgic

Ahare Shoishob

আহারে শৈশব

Saif Zohan

"লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলার সেই বন্ধুরা কই ? কেন আমি আর সেই আমি নই,"

Melancholic

Ei Ki Prithibi Sei

এই কি পৃথিবী সেই

Aparesh Lahiri

"এই কি পৃথিবী সেই ? যেথায় আশার আলো ছলনা করে চোখের পাতায় কান্না যে শুধু ঝরে তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?"

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Discussion

Public comments for Petkati Chandiyal are available on the discussion page.

View discussion