ফাঁক তালে দুনিয়াদারী হল দমের ঘরে বেদম ফাঁকি।।
যখনি মন ভবে আইলি
জমা-খরচ নিয়ে আইলি
ও লাভের মূলে খোয়ালি
ও মন হৈছে পিঞ্জরার পাখি।।
তাই ভেবে দেখ অকূল মনা
নিকাশ দেনা সই হল না
ও তার সার কেবল বাড়ী বানা
তাইতে মানুষ হৈছে কলের ঢেঁকি।।
তাই ভজিয়ে আমার (মন)
দিন থাকতে কর সাধন ভজন
তাই লালন বলে ……
নইলে সকলি ফাঁকি।।
Discussion
Public comments for Phank Tale Duniyadari are available on the discussion page.
View discussion