ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা—
পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা ॥
মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা—
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা ॥
তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি—
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ॥

Discussion
Public comments for Phurolo Phurolo Ebar are available on the discussion page.
View discussion