Back to Library
Melancholic

ফুটিয়াছে রাঙা গোলাপ বাতাসে মিলায় রে Phutiache Ranga Golap Batase Milay Re

Rashid Uddin

Phutiache Ranga Golap Batase Milay Re lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

ফুটিয়াছে রাঙা গোলাপ বাতাসে মিলায় রে
কাল যৌবনের জ্বালা সহ্য নাহি যায় রে…
সখি রে বোবা স্বামীর ঘরে বিয়া দিছেন বাপে-মায়…
একদিন সে কথা বলে না রাত্র দিন ঘুমায় রে ॥

সখিরে… আমার গায়ে দিয়া বোঝা দেশ বিদেশে ঘুরায়
চিনি মুণ্ডা মিস্ত্রি দানা সে ঘরে বইয়া খায় রে ॥

সখিরে… একদিনও অবসর দিল না পরেরি সল্লায়
এমন স্বামীর ঘর করতাম না খালি বঁড়শি বায় রে ॥

সখিরে… ছয় ডাকাতের জ্বালাতন আর সহ্য হয় না গায়…
যার তার সঙ্গে ঝগড়া করে পরের কিল খায় রে ॥

সখি রে… রশিদ উদ্দিন বলে এইবার চাহিলাম বিদায়…
বাপের বাড়ি নাইওর যাইতাম আগামী বাইশ্যায় রে ॥

Read in Banglish
Phutiache ranga golap batase milay re Kal jouboner jwala sojjo nahi jay re… Sokhi re boba shamir ghore biya dichen bape-may… Ekdin se kotha bole na rattro din ghumay re || Sokhire… amar gaye diya bojha desh bideshe ghuray Chini munda mistri dana se ghore boiya khay re || Sokhire… ekdino oboshor dilo na poreri sollay Emon shamir ghor kortam na khali borshi bay re || Sokhire… choy dakat-er jwalaton ar sojjo hoy na gay… Jar tar songe jhogra kore porer kil khay re || Sokhi re… Rashid Uddin bole eibar chahilam biday… Baper bari naior jaitam agami baishyay re ||

Related songs

More songs you may enjoy.

Philosophical

Somudrer Majhkhanete Baghe Giya Horini Dhore

সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে

Rashid Uddin

"সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে ॥ চুপ করিস না গোল করতে থাক, সজাগ হয়ে ঘুমারে। তালগাছের গোড়ায়রে মন, শকুনে গিয়া বাসা করে চৌদ্দ হাত পানির নিচে, মাঝে মাঝে আণ্ডা পাড়ে।"

Devotional

Manush Banaiya Khoda Gelo Chapiya

মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া

Rashid Uddin

"মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া পায়না খুঁজিয়া দেয় না ধরা ॥ আপে সাই নিরঞ্জন, আপনি করিয়া পছন্দ বানাইল আদম তন দেখ না তরা ॥"

Devotional

Bajao Bajao Bajao Re Mon

বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা

Rashid Uddin

"বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা । দিয়া রজন, বাজায় যেজন, তার বিপদ আর রবে না ॥"

Melancholic

Bodhibo Poran Go Shyam

বধিব পরান গো শ্যাম

Rashid Uddin

"বধিব পরান গো শ্যাম, তোমারে না পাইলে গো শ্যাম… আসবে বলে, গেলে চলে আর তো না আসিলে গো শ্যাম…"

Devotional

Dekhbi Jodi Mohon Chobi

দেখবি যদি মোহন ছবি

Rashid Uddin

"দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল ভাবের দেশে চল রে মন ভাবের দেশে চল ॥ গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাক রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তুল।"

Philosophical

Parghatay Ki More Manush

পাড়ঘাটায় কি মরে মানুষ

Rashid Uddin

"পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে? আল্লাহ নবী আদম ছফি, তিন জনাতে খেলা কারে ॥"

Discussion

Public comments for Phutiache Ranga Golap Batase Milay Re are available on the discussion page.

View discussion