পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
পিরিতে আমায় চাইলো না।।ধু।।
সখী গো–কাঠের সনে লোহার পিরিত জলে ভাসে দুইজনা
জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না।
সখী গো —-চণ্ডীদাস রজকিনী তারা প্রেমের শিরোমণি
তারা এক প্রেমেতে দুইজন মরে এমন মরে দুইজনা
সখী গো —ভাইবে রাধারমণ বলে কালার প্ৰেমে চাইল না
তোর সনে মোর সুরীত পিরিত তুই আমারে চিনলে না।
Discussion
Public comments for Pirite Amar Chailo Na are available on the discussion page.
View discussion