পিরিতে মোর প্রাণ নিল গো ধনি না–জানি ডুব দিলাম গো
পিরিতে মোর প্রাণ নিল গো।।
সখীগো মুই গেলাম যমুনার জলে কলসী ভরিবার ছলে
নদীর কুলে আনাজানা সদায় লোকে দেখে গো।
সখী গো–পিরিত ওতন পিরিত রতন পিরিত গলার হার
পিরিত করি যে জন মরে সাফাইল জনম তার গো।
সখীগো–ভাবিয়া রাধারমণ বলে পিরিত করি যে জন মরে
একুল অকুল দুইকুল তার আনন্দে বিহার গো।
Discussion
Public comments for Pirite Mor Pran Nilo Go are available on the discussion page.
View discussion