পিরীতি পিরীতি, সব জন কহে,
পিরীতি সহজ কথা!
বিরিখের ফল নহেত পিরীতি,
নাহি মিলে যথা তথা।।
পিরীতি অন্তরে, পিরীতি মন্তরে,
পিরীতি সাধিল যে।
পিরীতি রতন লভিল যে জন,
বড় ভাগ্যবান সে।।
পিরীতি লাগিয়া, আপনা ভুলিয়া,
পরেতে মিশিতে পারে।
পরকে আপন, করতে পারিলে,
পিরীতি মিলয়ে তারে।।
পিরীতি সাধন বড়ই কঠিন
কহে দ্বিজ চণ্ডীদাস।
দুই ঘুচাইয়া এক অঙ্গ হও
থাকিলে পিরীতি আশ।।
Discussion
Public comments for Piriti Piriti Sob Jon Kohe are available on the discussion page.
View discussion