Back to Library
Philosophical

স্বরূপ বিহনে রূপের জনম কখন নাহিক হয় Swarup Bihone Ruper Jonom Kokhon Nahiko Hoy

Chandidas

Swarup Bihone Ruper Jonom Kokhon Nahiko Hoy lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

স্বরূপ বিহনে, রূপের জনম,
কখন নাহিক হয়।
অনুগত বিহনে, কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়।।

কেবা অনুগত, কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত, মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে।।

দুই চারি করি, আটটা আঁখর,
তিনের তিনের জনম তায়।
এগার আঁখরে, মূল বস্তু জানিলে,
একটি আঁখর হয়।।

চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর, মানুষ সত্য,
তাহার উপর নাই।।

Read in Banglish
Swarup bihone, ruper jonom, kokhon nahiko hoy. Onugoto bihone, karjyo siddhi, kemone sadhoke koy.. Keba onugoto, kahar sohit, janibo kemone sune. Mone onugoto, munjari sohit, bhabiya dekhoho mone.. Dui chari kori, att'ta ankhor, tiner tiner jonom tay. Egaro ankhore, mulo bostu janile, ekti ankhor hoy.. Chandidash kohe shunoho manush bhai. Sobar upor, manush sotyo, tahar upor nai..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Soter Shonge Piriri Korile Soter Boron Hoy

সতের সঙ্গে পিরীরি করিলে সতের বরণ হয়

Chandidas

"সতের সঙ্গে, পিরীরি করিলে, সতের বরণ হয়। অসতের বাতাস, অঙ্গেতে লাগিলে, সকলি পলায়ে যায়।।"

Philosophical

Motantore Je Kohoye Shunaho Nishchoi

মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়

Chandidas

"মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়। মস্তক উপরে সহস্র দল পদ্ম কয়।। ভ্রূ মধ্যে দ্বিদল কণ্ঠে ষোলদল।"

Philosophical

Piriti Piriti Sob Jon Kohe

পিরীতি পিরীতি সব জন কহে

Chandidas

"পিরীতি পিরীতি, সব জন কহে, পিরীতি সহজ কথা! বিরিখের ফল নহেত পিরীতি, নাহি মিলে যথা তথা।।"

Devotional

Ajukar Nishi Nikunje Asi

আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Chandidas

"আজুকার নিশি, নিকুঞ্জে আসি, করিল বিবিধ রাস। রসের সাগরে, ডুবাইল মোরে, বিহানে চলিল বাস।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Philosophical

Sada Bolo Totto Totto

সদা বল তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শুন

Chandidas

"সদা বল তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শুন। চব্বিশ তত্ত্বে হয় দেহের গঠন।। পঞ্চভূত ক্ষেত্র তেজ মরুৎ ব্যোম আপ। ষড় রিপু কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য্য দম্ভ।।"

Discussion

Public comments for Swarup Bihone Ruper Jonom Kokhon Nahiko Hoy are available on the discussion page.

View discussion