নিতই নূতন, পিরীতি দুজন,
তিলে তিলে বাঢ়ি যায়।
ঠাঞি নাহি পায়, তথাপি বাড়ায়,
পরিণামে নাহি খায়।।
সখি হে! অদ্ভুত দুহুঁ প্রেম।
এত দিন ঠাঞি, অবধি না পাই,
ইথে কি কষিল হেম।।
উপমার গণ, সব কৈল আন,
দেখিতে শুনিতে ধন্দ।
একি অপরূপ, তাহার স্বরূপ,
সবারে করিল অন্ধ।।
চণ্ডীদাস কহে, দুহুঁ সম নহে,
এখানে সে বিপরীত।
এ তিনভুবনে, হেন কোন জনে,
শুনি না দরবে চিত।।
Discussion
Public comments for Nitai Nutan Piriti Dujan are available on the discussion page.
View discussion