পিউ পিউ পিউ বোলে পাপিয়া Piu Piu Piu Bole Papiya

পিউ পিউ পিউ বোলে পাপিয়া।
বুকে তারই পিয়ারে চাপিয়া।

বাতাবি নেবুর ফুলেলা কুঞ্জে
মাতাল সমীরণ প্রলাপ গুঞ্জে,
ফুলের মহলায় চাঁদিনি শিহরায়
নদীকূলে ঢেউ ওঠে ছাপিয়া॥

এমনই নেবুফুল এমনই মধুরাতে
পরাত বঁধু মোর বিনোদ-খোঁপাতে,
বাতায়নে পাখি করিত ডাকাডাকি,
মনে পড়ে তায় উঠি কাঁপিয়া॥

বাংলিশ/Banglish

Piu piu piu bole papiya. Buke tari piyare chapiya. Batabi nebur phulela kunje Matal somiron prolap gunje, Phuler moholay chandini shihray Nodikule dheu othe chapiya. Emoni nebuphul emoni modhurate Porato bondhu mor binod-khopate, Batayone pakhi korito dakadaki, Mone pore tay uthi kapiya.

Discussion

Public comments for Piu Piu Piu Bole Papiya are available on the discussion page.

View discussion