বাংলা ঢোলে দিলাম ঘা
ঘেরেকেটে তক তাকিট তা ,
ঘেনে ধা, ঘেনে ধা, ঘেনে ধা
ধা তিরকিট তা তিরকিট ধা
ধা-তিরকিট তা তিরকিট ধা
ধা তিরকিট তা তিরকিট ধা।
ধামসা মাদল বাজাও
উৎসবেরই সাজ সাজাও,
বাংলা মায়ের কপালে টিপ দিয়ে যাও।
নতুন সাজে, বুকের মাঝে
বাংলা দিয়েছে ডাক।
আজকে পয়লা বৈশাখ
আজকে পয়লা বৈশাখ
আমাদের রসে বশে দিনের শেষে
বাংলা টুকুই থাক।
পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ
আমাদের রসে বশে দিনের শেষে
বাংলা টুকুই থাক।
ওরে বঙ্গ জীবন রঙ্গে ভরা
ভক্তি তরঙ্গে অশ্রুধারা,
বঙ্গ জীবন রঙ্গে ভরা
ভক্তি তরঙ্গে অশ্রুধারা,
সঙ্গ ছাড়া বাউল সেই সুর
ধরেছে একতারা।
ওরে ওরে খোল নিয়ে আয়
ওরে মাদল নিয়ে আয়,
ধিধিতাং ধিধি-ধিতাং বলে গাজন সাজাই
ধিতাং ধিতাং ধিতাং তা।
আজকে পরবের ডাক
মন খারাপ মুছে যাক,
তাই বাজাও, কাঁসর আর জয়ঢাক।
আজকে পয়লা বৈশাখ
আজকে পয়লা বৈশাখ
আমাদের রসে বশে দিনের শেষে
বাংলা টুকুই থাক।
পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ
আমাদের রসে বশে দিনের শেষে
বাংলা টুকুই থাক।
Discussion
Public comments for Poila Boishakh are available on the discussion page.
View discussion