পর জনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥
মিলনে যেন নাহি আসে অবসাদ
ক্ষয় নাহি হয় যেন চৈতালি চাঁদ॥
কণ্ঠ লগ্না মোর প্রিয়ার বাহু
ঢলিয়া না পড়ে যেন, নিশি না পোহায়॥
বাসি নাহি যেন হয় রাতের মালা
ভরা থাকে যৌবন রস পিয়ালা।
জীবনে রবে না মরণ-স্মৃতি
পুরাতন হবে না প্রেম-প্রীতি।
রবে অভিমান, রহিবে না বিরহ
ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়॥
Discussion
Public comments for Poro Jonome Jodi Ashi E Dhoray are available on the discussion page.
View discussion