প্রাণে মারি সহচরী, আমার উপায় কি বল।
অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল।
পরার রমণী পরার পরাধিনী পরার লাগিয়া প্ৰাণ গেল
কুলের গৌরব করে যারা কুল লইয়া থাক তোরা–
কুল ধইয়া জল খাইও
কুলের মাথায় দিয়ে ছাই যদি কৃষ্ণের নাগাল পাই
শ্ৰীচরণের দাসী হয়ে রব।
বন্ধু যাবার আগে আমায় কিযে বলেছিল বক্ষ আবরিনু জলে
আপনি কাদিয়া আমারে কাদাইয়া যাবার আগে
প্ৰবোদিয়া গেল।
ভাইবে রাধারমণ বলে আমার অন্তিমকালে
প্ৰাণ থাকিতে দেখা দিও
তোমার চরণ বিনে অন্য আশা নাহি মনে
হৃদয় মাঝে উদয় হইও।
Discussion
Public comments for Prane Mari Sohochori are available on the discussion page.
View discussion