Back to Library
Devotional

রমণীর মণি পেখনু আপনি Ramonir Moni Pekhnu Apni

Baru Chandidas

Ramonir Moni Pekhnu Apni lyrics by Baru Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

রমণীর মণি, পেখনু আপনি,
ভূষণ সহিত গায়।
দেখিতে দেখিতে, বিজুলি ঝলকে,
ধৈরজে ধৈরজ যায়।।

সই! চাহনি মোহনী থোর।
মরমে বান্ধিনু, হেরিয়া ভুলিনু,
রূপের নাহিক ওর।।

বসন খসয়ে, অঙ্গুলি চাপয়ে,
কর করেছে থুইয়া।
দেখিয়া লোভয়ে, মদন ক্ষোভয়ে,
কেমনে ধরিবে হিয়া।।

বদন ছাঁদ, কামের ফাঁদ,
ঝুরিয়া ঝুরিয়া কান্দে।
কেশের আগ, চুম্বয়ে টাগ,
ফিরিয়া ফিরিয়া বান্ধে।।

জলের কান্ধারে, কেশের আন্ধারে,
সাপিনী লাগয়ে মোয়।
কেমনে কামিনী, আছয়ে আপনি,
এমন সাপিনী থোয়।।

দশন কাঁতি, মুকুতা পাঁতি,
হাস উগারয়ে শশী।
পরাণ পুতলি, হইনু পাগলি,
মরমে রহিল পশি।।

শূন যে হিয়া, রহিয়া পড়িয়া,
বস্তু রহল তায়।
চণ্ডীদাসে কয়, পুন দেখা হয়,
তবে সে পরাণ বয়।।

Read in Banglish
Ramonir moni, pekhnu apni, Bhushon sohit gaay. Dekhite dekhite, bijuli jholoke, Dhoiroje dhoiroj jaay.. Soi! chahoni mohoni thor. Morome bandhinu, heriya bhulinu, Ruper nahiko or.. Boson khosoye, onguli chapoye, Kor koreche thuiya. Dekhiya lobhoye, modon khobhoye, Kemone dhoribe hiya.. Bodon chhand, kamer phand, Jhuriya jhuriya kande. Kesher aag, chumboye taag, Phiriya phiriya bandhe.. Joler kandhare, kesher andhare, Sapini lagoye moy. Kemone kamini, achhoye apni, Emon sapini thoy.. Doshon kanti, mukuta panti, Has ugaroye shoshi. Poran putuli, hoinu pagoli, Morome rohilo poshi.. Shun je hiya, rohiya poriya, Bostu roholo tay. Chondidhashe koy, pun dekha hoy, Tobe se poran boy..

Related songs

More songs you may enjoy.

Devotional

Sudha Chaniya Keba O Sudha Dheleche Re

সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে

Baru Chandidas

"সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে তেমতি শ্যামের চিকণ দেহা | অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা ||"

Devotional

Nabin Kishori Megher Bijuri Chomki Choliya Gelo

নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল

Baru Chandidas

"নবীন কিশোরী, মেঘের বিজুরি, চমকি চলিয়া গেল। সঙ্গের সঙ্গিনী, সকল কামিনী, ততহি উদয় ভেল।।"

Devotional

Ham Se Abala Hriday Akhala

হাম সে অবলা হৃদয় অখলা

Baru Chandidas

"হাম সে অবলা, হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া,পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।।"

Devotional

Se Je Nagar Gunadham

সে যে নাগর গুণধাম

Baru Chandidas

"সে যে নাগর গুণধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।।"

Devotional

Shuno Kamalini Cholo Kulo Rakhi

শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম

Baru Chandidas

"শুন কমলিনি, চল কুল রাখি, আর না করিও নাম। সে যে, কালিয়া মূরতি, কালিয়া প্রকৃতি, কালা খল নাম শ্যাম।।"

Repentant

Chhichhi Darun Maner Lagiya

ছিছি দারূণ মানের লাগিয়া

Baru Chandidas

"ছিছি দারূণ, মানের লাগিয়া, বন্ধুরে হারাইয়া ছিলাম। শ্যাম সুন্দর, রূপ মনোহর, দেখিয়া পরাণ পেলাম।।"

Discussion

Public comments for Ramonir Moni Pekhnu Apni are available on the discussion page.

View discussion