সে যে নাগর গুণধাম। জপয়ে তোহারি নাম।।
শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।।
অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।।
যদি বা পিছয়ে বাণী। উলট করয়ে পাণি।।
কহিয়ে তোহারী রীতে। আন না বুঝতে চিতে।।
ধৈরজ নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।।
Read Se Je Nagar Gunadham in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
Unknown
সে যে নাগর গুণধাম। জপয়ে তোহারি নাম।।
শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।।
অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।।
যদি বা পিছয়ে বাণী। উলট করয়ে পাণি।।
কহিয়ে তোহারী রীতে। আন না বুঝতে চিতে।।
ধৈরজ নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।।
More songs you may enjoy.
ভালোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাবে গদ গদ কয়
Baru Chandidas
"ভালোল্লাসে ধনী, বঁধুরে পাইয়া, ভাবে গদ গদ কয়। ব্রজ পিরীতের, প্রদীপ জ্বালিয়ে, দীপ কি নিভা’তে হয়।।"
রাইর দশা সখীর মুখে শুনিয়া নাগর মনের দুখে
Baru Chandidas
"রাই’র দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুধী।।"
নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল
Baru Chandidas
"নবীন কিশোরী, মেঘের বিজুরি, চমকি চলিয়া গেল। সঙ্গের সঙ্গিনী, সকল কামিনী, ততহি উদয় ভেল।।"
প্রথম পহর নিশি
Baru Chandidas
"প্রথম পহর নিশি, সুস্বপন রাশি। ধ্রু। সব কথা কহিয়ে তোমারে। বসিয়া কদম্ব তলে, সে কানু করিছে কোলে, চুম্ব দিছে বদন কমলে।।"
জনম গোঙানু দুখে
Baru Chandidas
"জনম গোঙানু দুখে, কত বা সহিব বুকে, কানু কানু করি কত নিশি পোহাইব। অন্তরে রহিল ব্যথা, কুলশীল গেল কোথা, কানু লাগি গরল ভখিব।।"
কেন বা কানুর সনে পিরীতি করিনু
Baru Chandidas
"কেন বা কানুর সনে পিরীতি করিনু। না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু।। আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ। বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ।।"
Discussion
Public comments for Se Je Nagar Gunadham are available on the discussion page.
View discussion