Back to Library
Philosophical

রসের কারণ রসিকা রসিক Raser Karon Rosika Rosik

Chandidas

Read Raser Karon Rosika Rosik in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

রসের কারণ, রসিকা রসিক,
কায়াটি ঘটনে রস।
রসিক কারণ, রসিকা হোয়ত,
যাহাতে প্রেম বিলাস।।

স্থলত পুরুষে, কাম সূক্ষ্ম গতি,
স্থলত প্রকৃতি রতি।
দুঁহুক ঘটনে, যে রস হোয়াত,
এবে তাহে নাহি গতি।।

দুঁহুক যোটন, বিনহি কখন,
না হয় পুরুষ নারী।
প্রকৃতি পুরুষে, যো কছু হোয়ত,
রতি প্রেম পরচারি।।

পুরুষ অবশ, প্রকৃতি সবশ,
অধিক রস যে পিয়ে।
রতি সুখ কালে, অধিক সুখহি,
তা নাকি পুরুষে পায়ে।।

দুঁহুক নয়নে, নিকষয়ে বাণ,
বাণ যে কামের হয়।
রতির যে বাণ, নাহিক কখন,
তবে কৈছে নিকষয়।।

কাম দাবানল, রতি সে শীতল,
সলিল প্রণয় পাত্র।
কুল কাঠ খড়, প্রেম যে আধেয়,
পচনে পিরীতি মাত্র।।

পচনে পচনে, লোভ উপজিয়া,
যবে ভেল দ্রব ময়।
সেই বস্তু এবে, বিলাসে উপজে,
তাহারে রস যে কয়।।

বাশুলী আদেশে, চণ্ডীদাস তথি,
রূপ নারায়ণ সঙ্গে।
দুঁহু আলিঙ্গন, করল তখন,
ভাসল প্রেম তরঙ্গে।।

Read in Banglish
Raser karon, rosika rosik, kayati ghotone ros. Rosik karon, rosika hoyot, jahate prem bilas. Sthuloto purushe, kam sukkho goti, sthuloto prokriti roti. Duhuk ghotone, je ros hoyat, ebe tahe nahi goti. Duhuk joton, binohi kokhon, na hoy purush nari. Prokriti purushe, jo kochu hoyot, roti prem porchari. Purush obosh, prokriti sobosh, odhik ros je piye. Roti sukh kale, odhik sukhi, ta naki purushe paye. Duhuk noyone, nikoshoye ban, ban je kamer hoy. Rotir je ban, nahik kokhon, tobe koiche nikoshoy. Kam dabanol, roti se shitol, solil pronoy patro. Kul kath khor, prem je adhey, pochone piriti matro. Pochone pochone, lobh upojiya, jobe bhel drobomoy. Sei bostu ebe, bilashe upoje, tahare ros je koy. Bashuli adese, Chondidas tothi, Rup Narayan song-ge. Duhu alingon, korol tokhon, bhaslo prem toron-ge.

Related songs

More songs you may enjoy.

Devotional

Premer Akriti Dekhiya Murati

প্রেমের আকৃতি দেখিয়া মূরতি

Chandidas

"প্রেমের আকৃতি, দেখিয়া মূরতি, মন যদি তাতে ধায়। তবে ত সে জন, রসিক কেমন, বুঝিতে বিষম তায়।।"

Mystical

Proborto Sadhite Bostu Onayase Utthe

প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে

Chandidas

"প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে। নামাইতে বস্তু সাধক বিষম সঙ্কটে।। নামান আনন্দ মন কহিয়া নির্দ্ধারি। পৌষ মাঘ মাসের শিশির কুম্ভে ভরি।।"

Devotional

Ei Se Rosh Nigurho Dhonno

এই সে রস নিগুঢ় ধন্য

Chandidas

"এই সে রস নিগুঢ় ধন্য। ব্রজ বিনা ইহা না জানে অন্য।। দুই রসিক হইলে জানে। সেই ধন সদা যতনে আনে।।"

Devotional

Sadhan Sharan E Boro Kothin

সাধন শরণ এ বড় কঠিন

Chandidas

"সাধন শরণ, এ বড় কঠিন, বড়ই বিষম দায়। নব সাধু সঙ্গ, যদি হয় ভঙ্গ, জীবের জনম তার।।"

Philosophical

Piriti Koriya Bhangaye Je

পিরীতি করিয়া ভাঙ্গয়ে যে

Chandidas

"পিরীতি করিয়া ভাঙ্গয়ে যে। সাধনা অঙ্গ পায় না সে।। প্রেমের পিরীতি মাধুরীময়। নন্দের নন্দন কয়েক কয়।।"

Devotional

Shun Shun Didi Prem Sudha Nidhi

শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

Chandidas

"শুন শুন দিদি, প্রেম সুধা নিধি, কেমন তাহার জল। কেমন তাহার, গভীর গম্ভির, উপরে শেহালা দল।।"

Discussion

Public comments for Raser Karon Rosika Rosik are available on the discussion page.

View discussion