Back to Library
Devotional

পুন আর বার আসি তরাতর Puno Ar Bar Asi Torator

Chandidas

Puno Ar Bar Asi Torator lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

পুন আর বার, আসি তরাতর,
রামিনী জগতমাতা।
ধরিয়া রামিনী, কহিছেন বাণী,
শুনহ আমার কথা।।

যাহা কহি বাণী, শুনহ রামিনি,
এ কথা ভুবন পার।
পরকিয়া রতি, করহ আরতি,
সেই সে ভজন সার।।

চণ্ডীদাস নামে, আছে এক জন,
তাহারে আরোপ কর।
অবশ্য করিলে, নিত্যধাম পাবে,
আমার বচন ধর।।

নেত্রে বেদ দিয়া, সদাই ভজিবা,
আনন্দে থাকিবা তবে।
সমুদ্র ছাড়িয়া, নরকে যাইবা,
ভজন নাহিক হবে।।

আর তিন দিয়, বেদে মিশাইয়া,
সতত তাহাই যজ।
নিত্য এক মনে, ভাব রাত্রি দিনে,
মম পদ সদাভজ।।

ব্যভিচারী হইলে, প্রাপ্তি নাহি মিলে,
নরকে যাইবে তবে।
রতি স্থির মনে, ভাব রাত্রি দিনে,
সহজ পাইবে তবে।।

আর এক বানী, শুনহ রামিনি,
এ কথা রাখিও মনে।
বাশুলী আদেশে, কহে চণ্ডীদাসে,
এ কথা পাছে কেহ শুনে।।

Read in Banglish
Puno ar bar, asi torator, Ramini jagotmata. Dhoriya ramini, kohichen bani, Shunaho amar kotha. Jaha kohi bani, shunaho ramini, E kotha bhubon par. Porokiya roti, koroho aroti, Sei se bhojon sar. Chondidas name, ache ek jon, Tahare arop koro. Oboshyo korile, nityodham pabe, Amar bochon dhoro. Netre bed diya, sodai bhojiba, Anonde thakiba tobe. Shomudro chariya, noroke jaiba, Bhojon nahiko hobe. Ar tin diyo, bede mishaiya, Shototo tahai jojo. Nityo ek mone, bhabo ratri dine, Momo podo sodabhojo. Byobhichari hoile, prapti nahi mile, Noroke jaibe tobe. Roti sthir mone, bhabo ratri dine, Shohoj paibe tobe. Ar ek bani, shunaho ramini, E kotha rakhio mone. Bashuli adeshe, kohe chondidase, E kotha pache keho shune.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sahaj Sahaj Sabai Kahaye

সহজ সহজ সবাই কহয়ে

Chandidas

"সহজ সহজ, সবাই কহয়ে, সহজ জানিবে কে। তিমির অন্ধকার, যে হইয়াছে পার, সহজ জেনেছে সে।।"

Devotional

Se Kemon Juboti Kuloboti Soti

সে কেমন যুবতী কুলবতী সতী

Chandidas

"সে কেমন যুবতী, কুলবতী সতী, সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে, নায়কে লুকাইয়া, ভব নদী হয় পার।।"

Devotional

Ajukar Nishi Nikunje Asi

আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Chandidas

"আজুকার নিশি, নিকুঞ্জে আসি, করিল বিবিধ রাস। রসের সাগরে, ডুবাইল মোরে, বিহানে চলিল বাস।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Devotional

Sahaj Achhar Sahaj Bichar Sahaj Boli Je Kay

সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়

Chandidas

"সহজ আচার, সহজ বিচার, সহজ বলি যে কায়। কেমন বরণ, কিসের গঠন, বিবরিয়া কহ তায়।।"

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Discussion

Public comments for Puno Ar Bar Asi Torator are available on the discussion page.

View discussion