Back to Library
Exotic

রেশমি রুমালে কবরী বাঁধি Reshmi Rumale Kobori Bandhi

Kazi Nazrul Islam

Reshmi Rumale Kobori Bandhi lyrics by Kazi Nazrul Islam (1952). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

রেশমি রুমালে কবরী বাঁধি
নাচিছে আরবি নটিনি বাঁদি॥

বেদুইন সুরে বাঁশি বাজে
রহিয়া রহিয়া তাঁবু-মাঝে সুদুরে
সে সুরে চাহে বোরখা তুলিয়া শাহাজাদি॥

যৌবন-সুন্দর নোটন কবুতর
নাচিছে মরু-নটী
গাল যেন গোলাপ, কেশ যেন খেজুর-কাঁদি॥

চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়,
দেহের দোলায় রং ঝরে যায়, ঝরঝর
ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁখি॥

Read in Banglish
Reshmi rumale kobori bandhi Nachiche arbi notini bandi. Beduin sure banshi baje Rohiya rohiya tabu-majhe sudure Se sure chahe borkha tuliya shahajadi. Joubon-shundor noton kobutor Nachiche moru-noti Gal jeno golap, kesh jeno khejur-kandi. Chay heshe heshe chay modir chaoyay, Deher dolay rong jhore jay, jhorojhoro Chhonde dule othe moru majhe ankhi.

Related songs

More songs you may enjoy.

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Patriotic

Amar Desher Mati

আমার দেশের মাটি

Kazi Nazrul Islam

"আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি॥ এই দেশের মাটি-জলে এই দেশেরই ফুলে ফলে"

Discussion

Public comments for Reshmi Rumale Kobori Bandhi are available on the discussion page.

View discussion