গভীর রাতে জাগি খুঁজি তোমারে
দূর গগনে প্রিয়া তিমির পারে॥
জেগে যবে দেখি হায় তুমি নাই কাছে
আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে
বাণ-বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে॥
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে।
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিঁধে,
কত অভিমান কত জ্বালা এই হৃদে
দেখিবে এসো প্রিয় কত সাধ ঝরে গেল কত আশা
মরে গেল হাহাকারে॥
Discussion
Public comments for Gobhir Rate Jagi Khunji Tomare are available on the discussion page.
View discussion