রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
কাজরি নাচিয়া চল পুরনারী হরষে॥
কদম তমাল ডালে দোলনা দোলে
কুহু পাপিয়া ময়ূর বোলে।
মনের বনের মুকুল খোলে, নটশ্যাম সুন্দর–
মেঘ পরশে॥
হৃদয়-যমুনা আজ কূল জানে না গো
মনের রাধা আজ বাধা মানে না গো
ডাকিছে ঘর-ছাড়া ঝড়ের বাঁশি,
অশনি আঘাত হানে দুয়ারে আসি
গজরাক গুরুজন ভবনবাসী
আমরা বাহিরে যাব ঘনশ্যাম দরশে॥
Discussion
Public comments for Rim Jhim Rim Jhim Jhim Ghono Deya Boroshe are available on the discussion page.
View discussion