Back to Library
Romantic

রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায় Rinik Jhinik Chhonde Jamunaya Ke Jay

Lata Mangeshkar

Rinik Jhinik Chhonde Jamunaya Ke Jay lyrics by Lata Mangeshkar (1956). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
কনক কনক কাঁখে কলস অলস পায় পায় ।
রিনি ঝিনি রিনি ঝিনি বাজে কিঙ্কিনী চিনি চিনি
অপরূপ মরি কিবা শ্রীমতীর রূপবিভা
ময়ূরী দোলায় গ্রীবা তারি পানে চায়।

তার নয়নকমল কলি,
তারি পায়ে দুটি অলি
অকারণে শুধু চলি,
কি যে সুখ পায়।

তার শিথিল করবী হতে গরবী করবী ঝরে
বাঁশরীর তালে তালে নাগরী গাগরী ভরে।
নীল শাড়ী নিঙাড়িয়া চলিছে মাধবপ্রিয়া
দুরু দুরু করে হিয়া, হায় একি দায়।

আর জাগে হাসি আঁখি কোণে,
অভিসার সুখ মনে
কান পেতে শুধু শোনে, পিককুল গায়।।

Read in Banglish
Rinik jhinik chhonde jamunaya ke jay Konok konok kankhe kolosh olosh pay pay. Rini jhini rini jhini baje kinkini chini chini Oporup mori kiba shrimatir rupobibha Moyuri dolay griba tari pane chay. Tar noyonkomol koli, Tari paye duti oli Okorone shudhu choli, Ki je sukh pay. Tar shithil korobi hote gorobi korobi jhore Banshorir tale tale nagori gagori bhore. Nil shari ningariya choliche madhobpriya Duru duru kore hiya, hay eki day. Ar jage hashi ankhi kone, Obhisar sukh mone Kan pete shudhu shone, pikkul gay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Purnima Noy E Jeno Rahur Gras

পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস

Lata Mangeshkar

"পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস, এ যেন গো সেই মরুতে হারানো নদীর দীরঘশাস।"

Philosophical

Sob Lal Pathori To Chuni Hote Pare Na

সব লাল পাথরই তো চুনি হতে পারে না

Lata Mangeshkar

"সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনের মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায় একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়"

Devotional

Mangal Deep Jele

মঙ্গল দ্বীপ জ্বেলে

Lata Mangeshkar

"মঙ্গল দ্বীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছ তাদের মার্জনা করো প্রভু"

Contemplative

Pa Ma Ga Re Sa

পা মা গা রে সা

Lata Mangeshkar

"পা মা গা রে সা। পা মা গা রে সা তার চোখের জটিল ভাষা, ধা, ধা পা মা গা রে"

Romantic

Ami Je Ke Tomar

আমি যে কে তোমার

Lata Mangeshkar

"আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারই তো থাকবো তুমি আমার আমি তোমার এ মনে কি আছে পারো যদি খুজে নাও"

Nostalgic

Bhalo Kore Tumi Cheye Dekho

ভাল করে তুমি চেয়ে দ্যাখো

Lata Mangeshkar

"ভাল করে তুমি চেয়ে দ্যাখো দ্যাখো তো চিনতে পারো কি না আমার দু’চোখে চোখ রেখে দ্যাখো বাজে কি বাজে না মনোবীণা ?"

Discussion

Public comments for Rinik Jhinik Chhonde Jamunaya Ke Jay are available on the discussion page.

View discussion