Back to Library
Philosophical

রসিক রসিক সবাই কহয়ে Rosik Rosik Sobai Kohoye

Chandidas

Rosik Rosik Sobai Kohoye lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

রসিক রসিক, সবাই কহয়ে,
কেহত রসিক নয়।
ভাবিয়া গণিয়া, বুঝিয়া দেখিলে,
কোটিতে গোটিক হয়।।

সখিহে রসিক বলিব কারে!
বিবিধ মশলা, রসেতে মিশায়,
রসিক বলি যে তারে।।

রস পরিপাটি, সুবর্নের ঘটী,
সম্মুখে পূরিয়া রাখে।
খাইতে খাইতে, পেট না ভরিবে,
তাহাতে ডুবিয়া থাকে।।

সেই রস পান, রজনী দিবস,
অঞ্জলী পূরিয়া খায়।
খরচ করিলে, দ্বিগুণ বাড়ায়ে,
উছলিয়া বহি যায়।।

চণ্ডীদাস কহে, শুন রসবতি,
তুমি সে রসের কূপ।
রসিক জনা, রসিক না পাইলে,
দ্বিগুণ বাড়য়ে দুখ।।

Read in Banglish
Rosik rosik, sobai kohoye, kehto rosik noy. Bhabiya goniya, bujhiya dekhile, kotite gotik hoy.. Sokhihe rosik bolibo kare! Bibidho moshla, rosete mishay, rosik boli je tare.. Ros poripati, suborner ghotit, sommukhe puriya rakhe. Khaite khaite, pet na bhoribe, tahate dubiya thake.. Sei ros pan, rojoni dibose, onjoli puriya khay. Khoroch korile, dwigun baraye, ucholiya bohi jay.. Chondidas kohe, shuno rosoboti, tumi se roser kup. Rosik jona, rosik na paile, dwigun baraye dukh..

Related songs

More songs you may enjoy.

Devotional

Brahmo Randhre Shohosro Dolo Podme Ruper Ashroy

ব্রহ্ম রন্ধ্রে সহস্র দল পদ্মে রূপের আশ্রয়

Chandidas

"ব্রহ্ম রন্ধ্রে সহস্র দল পদ্মে রূপের আশ্রয়। ইষ্টে অধিষ্ঠাতা তার স্বরূপ লক্ষণ হয়।।"

Devotional

Porrer Romoni Ghuchibe Kokhoni

পরের রমনী ঘুচিবে কখনি

Chandidas

"পরের রমনী, ঘুচিবে কখনি, এমনি করিবে ধাতা। গোকুল নগরে, প্রতি ঘরে ঘরে, না শুনি পিরীতি কথা।।"

Philosophical

Premer Piriti Kise Upajila

প্রেমের পিরীতি কিসে উপজিল

Chandidas

"প্রেমের পিরীতি, কিসে উপজিল, প্রেমাধরে নিব কারে! কেবা কোথা হইল, কেবা সে দেখিল, এ কথা কহিব কারে।।"

Devotional

Ajukar Nishi Nikunje Asi

আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Chandidas

"আজুকার নিশি, নিকুঞ্জে আসি, করিল বিবিধ রাস। রসের সাগরে, ডুবাইল মোরে, বিহানে চলিল বাস।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Devotional

Sahaj Achhar Sahaj Bichar Sahaj Boli Je Kay

সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়

Chandidas

"সহজ আচার, সহজ বিচার, সহজ বলি যে কায়। কেমন বরণ, কিসের গঠন, বিবরিয়া কহ তায়।।"

Discussion

Public comments for Rosik Rosik Sobai Kohoye are available on the discussion page.

View discussion