Back to Library
Devotional

পরের রমনী ঘুচিবে কখনি Porrer Romoni Ghuchibe Kokhoni

Chandidas

Porrer Romoni Ghuchibe Kokhoni lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

পরের রমনী, ঘুচিবে কখনি,
এমনি করিবে ধাতা।
গোকুল নগরে, প্রতি ঘরে ঘরে,
না শুনি পিরীতি কথা।।

সই যে বোল সে বোল মোরে।
শপতি করিয়া, বলি দাঁড়াইয়া,
না রব এ পাপ ঘরে।।

গুরুর গঞ্জন, মেঘের গর্জ্জন,
কত না সহিব প্রাণে।
ঘর তেয়াগিয়া, যাইব চলিয়া,
রহিব গহন বলে।।

বনে যে থাকিব, শুনিতে না পাব,
এ পাপ জনের কথা।
গঞ্জন ঘুচিবে, হিয়া জুড়াইবে,
ঘুচিবে মনের ব্যথা।।

চণ্ডীদাস কয়, স্বতন্তরী হয়,
তবে সে এমন বটে।
সে সব কহিলে, করিতে পারিলে,
তবে সে এ পাপ ছুটে।।

Read in Banglish
Porrer romoni, ghuchibe kokhoni, Emoni koribe dhata. Gokul nogore, proti ghore ghore, Na shuni piriti kotha. Shoi je bol she bol more. Shopoti koriya, boli daraiya, Na robo e pap ghore. Gurur gonjon, megher gorjon, Koto na sohibo prane. Ghor teyagiya, jaibo choliya, Rohibo gohon bole. Bone je thakibo, shunite na pabo, E pap joner kotha. Gonjon ghuchibe, hiya juraibe, Ghuchibe moner byatha. Chandidas koy, swotontori hoy, Tobe she emon bote. She shob kohile, korite parile, Tobe she e pap chute.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sai Na Koho O Sob Kotha

সই না কহ ও সব কথা

Chandidas

"সই না কহ ও সব কথা। কালার পিরীতি, যাহার লাগিল, জনম হইতে ব্যথা।।"

Melancholic

Sakoli Amar Dosh He Bondhu

সকলি আমার দোষ হে বন্ধু

Chandidas

"সকলি আমার দোষ, হে বন্ধু, সকলি আমার দোষ। না জানিয়া যদি, কৈরাছি পিরীতি, কাহারে করিব রোষ।।"

Melancholic

Soi Moromo Kohie Toke

সই মরম কহিএ তোকে

Chandidas

"সই! মরম কহিএ তোকে। পিরীতি বলিয়া, এ তিন আখর, কভু না আনিব মুখে।।"

Melancholic

Jabat Janame Ki Hailo Marame Piriti Hoilo Kal

যাবত জনমে কি হৈল মরমে পিরীতি হইল কাল

Chandidas

"যাবত জনমে, কি হৈল মরমে, পিরীতি হইল কাল। অন্তরে বাহিরে, পশিয়া রহিল, কেমতে হইলে ভাল?"

Philosophical

Rosik Rosik Sobai Kohoye

রসিক রসিক সবাই কহয়ে

Chandidas

"রসিক রসিক, সবাই কহয়ে, কেহত রসিক নয়। ভাবিয়া গণিয়া, বুঝিয়া দেখিলে, কোটিতে গোটিক হয়।।"

Devotional

Bole Boluk More Mondo Ache Joto Jon

বলে বলুক মোরে মন্দ আছে যত জন

Chandidas

"বলে বলুক মোরে মন্দ আছে যত জন। ছাড়িতে নারিব মুই শ্যাম চিকণ ধন।।"

Discussion

Public comments for Porrer Romoni Ghuchibe Kokhoni are available on the discussion page.

View discussion