Back to Library
Devotional

সজনি সজনি রাধিকা লো Sajani Sajani Radhika Lo

Rabindranath Tagore

Sajani Sajani Radhika Lo lyrics by Rabindranath Tagore (1884). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।

পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া ।
সুন্দরি সিন্দুর দেকে সীঁথি করহ রাঙিয়া ।।

সহচরি সব নাচ নাচ মিলগীত গাও রে,
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে ।

সজনি, অব উজার’ মঁদির কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া ।।

মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা
গাঁথ যুথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা ।

তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া-
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।

Read in Banglish
Sajani sajani radhika lo, dekha abahun chahiya Mridulagamana shyama aaoye mridula gana gahiya. || Pinaha jhatita kusumahara, pinaha nila angiya. Sundari sindura deke sithi karaha rangiya. || Sahachari saba nacha nacha milagita gao re, Chanchala manjiraraba kunjagagana chao re. | Sajani, aba ujara mandira kanakadipa jwaliya, Surabhi karaha kunjabhabana gandhasalila dhaliya. || Mallika chameli beli kusuma tulaha balika Gantha juthi, gantha jati, gantha bakulamalika. | Trishitanayana Bhanusingha kunjapathama chahiya- Mridulagamana shyama aaoye mridula gana gahiya. ||

Related songs

More songs you may enjoy.

Reflective

Man Obhiman Bhashiye Diye

মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়

Rabindranath Tagore

"মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়-- তারে এগিয়ে নিয়ে আয়॥ চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Devotional

Adhar Sakoli Dekhi

আঁধার সকলই দেখি

Rabindranath Tagore

"আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে। ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Discussion

Public comments for Sajani Sajani Radhika Lo are available on the discussion page.

View discussion