Back to Library
Philosophical

সখী, ভাবনা কাহারে বলে Sakhi Bhabna Kahare Bole

Rabindranath Tagore

Sakhi Bhabna Kahare Bole lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ।

আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।

আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।

Read in Banglish
Sakhi, bhabna kahare bole. Sakhi, jatona kahare bole. Tomra je bolo diboso-rojoni ‘bhalobasha’ ‘bhalobasha’— Sakhi, bhalobasha kare koy! She ki kebol-i jatonamoy. She ki kebol-i chokher jol? She ki kebol-i dukher shwash? Loke tobe kore ki sukher-i tore emon dukher ash. Amar chokhe to sokoli shobhon, sokoli nobin, sokoli bimol, sunil akash, shamol kanon, bishod jochona, kusum komol— sokoli amar moto. Tara kebol-i hashe, kebol-i gay, hashiya kheliya morite chay— Na jane bedon, na jane rodon, na jane shadher jatona joto. Phul she hashite hashite jhore, jochona hashiya milaye jay, Hashite hashite aloksagore akasher tara teyage kay. Amar moton sukhi ke ache. Ay sakhi, ay amar kache— Sukhi hridoyer sukher gan shuniya toder jurabe pran. Protidin jodi kadibi kebol ekdin noy hashibi tora— Ekdin noy bishad bhuliya shokole miliya gahibo mora.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Romantic

Sakhi Bolo Dekhi Lo

সখী বলো দেখি লো

Rabindranath Tagore

"সখী, বলো দেখি লো, নিরদয় লাজ তোর টুটিবে কি লো। চেয়ে আছি, ললনা-- মুখানি তুলিবি কি লো,"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Romantic

Sakhi Se Gelo Kothay

সখী সে গেল কোথায়

Rabindranath Tagore

"সখী, সে গেল কোথায়, তারে ডেকে নিয়ে আয়। দাঁড়াব ঘিরে তারে তরুতলায়॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Romantic

Aji Akhi Juralo

আজি আঁখি জুড়াল

Rabindranath Tagore

"আজি আঁখি জুড়াল হেরিয়ে মনোমোহন মিলনমাধুরী, যুগল মূরতি ।। ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে"

Discussion

Public comments for Sakhi Bhabna Kahare Bole are available on the discussion page.

View discussion