সখী, বলো দেখি লো,
নিরদয় লাজ তোর টুটিবে কি লো।
চেয়ে আছি, ললনা—
মুখানি তুলিবি কি লো,
ঘোমটা খুলিবি কি লো,
আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো ॥
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি—
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো—
তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁঘি মেলো লো ॥
Discussion
Public comments for Sakhi Bolo Dekhi Lo are available on the discussion page.
View discussion