Back to Library
Melancholic

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

Rabindranath Tagore

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি কুসুম দে॥
যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে,
মোর শপথ, আমার নামটি বলিস নে॥

সখী, সে আসি ধুলায় বসে যে তরুর তলে
সেথা আসন-বিছায়ে রাখিস বকুলদলে।
সে যে করুণা জাগায় সকরুণ নয়নে–
যেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥

Read in Banglish
Sakhi, protidin hay ese phire jay ke. Tare amar mathar ekti kusum de. Jodi shudhay ke dilo kon phulkanone, Mor shopoth, amar namti bolis ne. Sakhi, se ashi dhulay bose je torur tole Setha ason-bichhaye rakhis bokuldole. Se je koruna jagay sokorun noyone– Jeno ki bolite chay, na boliya jay se.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Melancholic

Sei Jodi Sei Jodi

সেই যদি সেই যদি

Rabindranath Tagore

"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Discussion

Public comments for Sakhi Protidin Hay Ese Phire Jay Ke are available on the discussion page.

View discussion