Back to Library
Contemplative

এরা সুখের লাগি চাহে প্রেম Era Sukher Lagi Chahe Prem

Rabindranath Tagore

Era Sukher Lagi Chahe Prem lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না ।
শুধু সুখ চলে যায় ।
এমনি মায়ার ছলনা ।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।

তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান ।
তাই এত হায়-হায় ।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায় ।।

সখী, চলো, গেলো নিশি, স্বপন ফুরালো,
মিছে আর কেন বলো ।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল ।
সখী, চলো ।
প্রেমের কাহিনী গান হয়ে গেলো অবসান ।
এখন কেহ হাসে, কেহ ব’সে ফেলে অশ্রুজল ।।

Read in Banglish
Era sukher lagi chahe prem, prem mele na. Shudhu sukh chole jay. Emoni mayar cholona. Era bhule jay, kare chere kare chay. Tai kende kate nishi, tai dohe pran, tai man obhiman. Tai eto hay-hay. Preme sukh dukh bhule tobe sukh pay. Sokhi, cholo, gelo nishi, shopon phuralo, miche ar keno bolo. Shoshi ghumer kuhok niye gelo ostachol. Sokhi, cholo. Premer kahini gan hoye gelo obosan. Ekhon keho hase, keho bose phele osrujol.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Melancholic

Sei Jodi Sei Jodi

সেই যদি সেই যদি

Rabindranath Tagore

"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Discussion

Public comments for Era Sukher Lagi Chahe Prem are available on the discussion page.

View discussion