Back to Library
Patriotic

সার্থক জনম আমার Sarthak Janam Amar

Rabindranath Tagore

Sarthak Janam Amar lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 31, 2026

Lyrics

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥

জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥

কোন্ বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥

Read in Banglish
Sarthak janam amar janmechhi ei deshe. Sarthak janam, mago, tomay bhalobese. Janine tor dhon-roton achhe kina ranir moton, Shudhu jani amar ongo juray tomar chhayay ese. Kon bonete janine phul gondhe emon kore akul, Kon gogone othe re chand emon hasi hese. Ankhi mele tomar alo prothom amar chokh juralo, Oi alotei noyon rekhe mudbo noyon sheshe.

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Sarthak Janam Amar are available on the discussion page.

View discussion

Related Tracks

Inspirational

Age Chol Age Chol Bhai

আগে চল্‌ আগে চল্‌ ভাই

Rabindranath Tagore

"আগে চল্‌, আগে চল্‌ ভাই! পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল ভাই।। প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়-"

Empowering

Sankocher Bihbolota Nijere Opoman

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

Rabindranath Tagore

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Aji E Bharat Lojjito He

আজি এ ভারত লজ্জিত হে

Rabindranath Tagore

"আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা-"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Patriotic

Ayi Bhubanmonomohini Ma

অয়ি ভুবনমনোমোহিনী মা

Rabindranath Tagore

"অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ।। নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,"