Back to Library
Devotional

সে নিমাই কি ভোলা ছেলে হবে Se Nimai Ki Bhola Chhele Hobe

Lalon Shah

Read Se Nimai Ki Bhola Chhele Hobe in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

সে নিমাই কি ভোলা ছেলে হবে।
ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
কেন বলে সবে।

যখন ব্রজবাসী ছিল
ব্রজের সব ভুলাইল
সেই নাগর নদেয় এলো
দেখ নারে কারে না ভোলাবে।

আপনি হয়ে কপট ভোলা
ত্রিজগতের নাম ছলা
কে বোঝে তার লীলাখেলা
বুঝতে গেলে সেই যে ভুলে যাবে।

তারে ছেলে বলে যে লোক সকল
সে পাগল, তার বংশ পাগল
লালন কয়, আমি এক পাগল
গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে৷।

Read in Banglish
Se nimai ki bhola chhele hobe. Bhulechhe bharotir kothay, emon kotha Keno bole sobe. Jokhon brojobasi chhilo Brojer sob bhulailo Sei nagor nodey elo Dekh nare kare na bholabe. Apni hoye kopot bhola Trijogoter nam chhola Ke bojhe tar lilakhela Bujhte gele sei je bhule jabe. Tare chhele bole je lok sokol Se pagol, tar bongsho pagol Lalon koy, ami ek pagol Guru chhere berai gour bhebe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Philosophical

Gere Gangere Khepa Hapur Hupur

গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে

Lalon Shah

"গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে । এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে।।"

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Philosophical

Hote Chao Huzurer Dasi

হতে চাও হুজুরের দাসী

Lalon Shah

"হতে চাও হুজুরের দাসী। মনে গোল তো পোরা রাশি রাশি। না জান সেবা-সাধনা না জান প্রেম-উপাসনা"

Devotional

Jan Re Mon Sei Rager Koron

জান রে মন, সেই রাগের করণ

Lalon Fakir

"জান রে মন, সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ। শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ-প্রেম রসরঙ্গে"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Discussion

Public comments for Se Nimai Ki Bhola Chhele Hobe are available on the discussion page.

View discussion