সেই কোন বিধি, আনি সুধানিধি, থুইল রাধিকা নামে।
শুনিতে সে বাণী, অবশ তখনি, মুরছি পড়ল হামে।।
সই! কি আর বলিব আমি।
সে তিন আখর, কৈল জ্বর জ্বর হইল অন্তর গামী।।
সব কলেরব, কাঁপে থর থর ধরণ না যায় চিত।
কি করি কি করি, বুঝিতে না পারি, শুনহ প্রাণ মিত।।
কহে চণ্ডীদাএ, বাশুলী আদেশে, সেই যে নবীন বালা।
তার দরশনে, বাড়িল দিগুণে, পরশে ঘুচব জ্বালা।।
Discussion
Public comments for Sei Kon Bidhi Ani Sudhanidhi Thuil Radhika Name are available on the discussion page.
View discussion