ঐ রবি ডুবু ডুবু, গেল যে দিন ফুরায়ে;
এখনো কে তোরে মিছে নিয়ে বেড়ায় ঘুরায়ে।।
ওরে মন কূবেরের ছেলে
কার সনে তুই পাশা খেলে
হাতে পাওয়া বাপের বিষয়, সবই দিলি উড়ায়ে।।
কার কাছে শুনেছিস্ কবে
যে যেমন ছিল তেমনি হবে?
যত্নে ঘরে নিয়ে গেলে পাথর কুচি কুড়ায়ে।
আর কেন মন মিছে ঘুরিস্
হিমে মরিস্ রোদেপুড়িস্?
প্রেমের গাছের তলায় বস মন, যাবে হৃদয় জুড়ায়ে।।
Discussion
Public comments for Oi Robi Dubu Dubu are available on the discussion page.
View discussion