যদি পার হতে তোর মন থাকে পথিক,
যা রে, খেয়া ঘাটের পাটনি এসেছে।।
কারও কাছে নেয়না কড়ি, এমনি গুণের মাঝি,
কানা, খোঁড়া, অন্ধ, আতুর, সবার উপর রাজি। (গো)
খেয়া ঘাটের পাটনি এসেছে।।
নাম শুনেছি দয়াল মাঝি কেউ জানে না বাড়ি,
ঝড় বাতাসে ডর করে না, জমায় সোজা পাড়ি।
খেয়া ঘাটের পাটনি এসেছে।।
সার কাঠের সেই অক্ষয়-বজরা চলে আপন বলে,
যে দিক থেকে বাতাস উঠুক, সোজা যাবে চলে। (গো)
খেয়া ঘাটের পাটনি এসছে।।
যদি বেলাবেলি ঘাটে যাবি, হালকা হয়ে চলবি;
খুলে ফেল্ তোর পায়ের বেড়ি, ফেলে দে তোর তলপি। (গো)
খেয়া ঘাটের পাটনি এসেছে।
Discussion
Public comments for Jodi Par Hote Tor Mon Thake Pothik are available on the discussion page.
View discussion