Back to Library
Melancholic

শেষ হল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা Shesh Holo Mor E Jibone Phul Photabar Pala

Kazi Nazrul Islam

Read Shesh Holo Mor E Jibone Phul Photabar Pala in Bengali and Banglish transliteration, from Gul-Bagicha.

Updated

Lyrics

শেষ হল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা,
ওগো মরণ, অর্ঘ্য লহো সেই কুসুমের ডালা॥

কাটল কীটে ঝরল যে ফুল
শুকাল যে আশার মুকুল,
তাই দিয়ে হে মরণ তোমার গেঁথেছি আজ মালা॥

সুন্দর এই ধরণিতে কতই ছিল সাধ বাঁচিতে
হঠাৎ তোমার বাজল বেণু বিদায়-করুণ ভৈরবীতে।
তোমার আঁধার-শান্ত কোলে
শ্রান্ত তনু পড়ুক ঢলে,
আর সহে না কুসুমবিহীন কন্টকের জ্বালা॥

Read in Banglish
Shesh holo mor e jibone phul photabar pala, Ogo moron, orghyo loho sei kusumer dala. Katlo kite jhorlo je phul Shukalo je ashar mukul, Tai diye he moron tomar genthechi aj mala. Sundar ei dhoronite kotoi chilo sadh banchite Hothat tomar bajlo benu biday-korun bhoyrobite. Tomar adhar-shanto kole Shranto tonu poruk dhole, Ar shohe na kusumbihin kontoker jwala.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sundar Beshe Mrityu Amar

সুন্দর বেশে মৃত্যু আমার

Kazi Nazrul Islam

"সুন্দর বেশে মৃত্যু আমার আসিলে কি এতদিনে? বাজালে দুপুরে বিদায় পুরবি আমার জীবন-বীণে!"

Melancholic

Heri Aaj Shunyo Nikhil

হেরি আজ শূন্য নিখিল

Kazi Nazrul Islam

"হেরি আজ শূন্য নিখিল প্রিয় তোমারই বিহনে। কোথা হায় তুমি কোথায়, উঠিছে কাঁদন পবনে॥"

Romantic

Basanti Rang Shari Poro

বাসন্তী রং শাড়ি পোরো

Kazi Nazrul Islam

"বাসন্তী রং শাড়ি পোরো খয়ের রঙের টিপ। সাঁঝের বেলায় সাজবে যখন জ্বালবে যখন দীপ॥"

Melancholic

Britha Tui Kahar Pore Koris Abhiman

বৃথা তুই কাহার পরে করিস অভিমান

Kazi Nazrul Islam

"বৃথা তুই কাহার পরে করিস অভিমান। পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ॥ রুপসির নয়নে জল নয়ন-শোভার তরে,"

Melancholic

Buke Tomay Nai-ba Pelam

বুকে তোমায় নাই-বা পেলাম

Kazi Nazrul Islam

"বুকে তোমায় নাই-বা পেলাম রইবে আমার চোখের জলে। ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে॥"

Romantic

Joubon-Sindhu Tolmol Tolmol

যৌবন-সিন্ধু টলমল টলমল

Kazi Nazrul Islam

"যৌবন-সিন্ধু টলমল টলমল, প্রেমের ইন্দু আকাশে ঝলমল। হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়, তরঙ্গ-রঙ্গে ছলছল ছলছল॥"

Discussion

Public comments for Shesh Holo Mor E Jibone Phul Photabar Pala are available on the discussion page.

View discussion