হেরি আজ শূন্য নিখিল
প্রিয় তোমারই বিহনে।
কোথা হায় তুমি কোথায়,
উঠিছে কাঁদন পবনে॥
কেন বা এলে তুমি কেন বা বিদায় নিলে,
স্বপনে দিয়ে দেখা মিশালে জাগরণে॥
কান্তা-বিরহে হেথা ক্লান্ত কপোত কাঁদে,
সে কোথায় গেছে উড়ে সাথি তার কোন গগনে॥
আঁধার ঘরে মম কেন জ্বলালে বাতি
যদি নিভায়ে দেবে ছিল গো তোমার মনে॥
ভাসিয়া চলেছি আজ স্রোতের কুসুম-সম
নিরাশার পাথার-জলে তোমারই অন্বেষণে॥
Discussion
Public comments for Heri Aaj Shunyo Nikhil are available on the discussion page.
View discussion