Back to Library
Melancholic

শিউলিফুলের মালা দোলে Shiuliphuler Mala Dole

Kazi Nazrul Islam

Shiuliphuler Mala Dole lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Gulbagicha
Release

1933

কণ্ঠশিল্পী
উষা রাণী দেবী
Lyrics

শিউলিফুলের মালা দোলে
শারদ-রাতের বুকে ওই।

এমন রাতে একলা জাগি
সাথে জাগার সাথি কই॥

বকুলবনে একলা পাখি,
আকুল হল ডাকি-ডাকি,
আমার প্রাণ থাকি-থাকি
তেমনই ডেকে ওঠে সই॥

কবরীতে করবীফুল পরিয়া প্রেমে গরবিনি
ঘুমায় বঁধুর বাহু-পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।

ডাকে আমায় দূরের বাঁশি
কেমনে আর ঘরে রই॥

Read in Banglish
Shiuliphuler mala dole Sharod-rater buke oi. Emon rate ekla jagi Sathe jagar sathi koi. Bokulbone ekla pakhi, Akul holo daki-daki, Amar pran thaki-thaki Temoni deke othe soi. Koborite korobiphul poriya preme gorobini Ghumay bodhur bahu-pashe, jhimay dware nishithini. Dake amay durer banshi Kemone ar ghore roi.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Dur Probase Pran Kande

দূর প্রবাসে প্রাণ কাঁদে

Kazi Nazrul Islam

"দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ শরতের ভোর হাওয়ায়। শিশির-ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়?"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Melancholic

Bhul Kore Kon Phul-Bitane

ভুল করে কোন ফুল-বিতানে

Kazi Nazrul Islam

"ভুল করে কোন ফুল-বিতানে গানের পাখি পথ হারালি। প্রেম-সমাধির বুকে এ-যে সাজানো ম্লান ফুলের ডালি॥"

Romantic

Piya Papiya Piya Bole

পিয়া পাপিয়া পিয়া বোলে

Kazi Nazrul Islam

"পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে॥"

Philosophical

Chokher Neshar Bhalobasa Se Ki Kobhu Thake Go

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো

Kazi Nazrul Islam

"চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো। জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Discussion

Public comments for Shiuliphuler Mala Dole are available on the discussion page.

View discussion