শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহ বিপ্র বেশে যান ভানুর ভবন।।
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে।
উপনীত রাই পাশে ভানু রাজ পুরে।।
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।।
বিপ্র কহে ঘর মোর হস্তীনা নগর।
বিদেশে বেড়ায়ে খাই শুন হে উত্তর।।
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরষ অন্তরে।।
দ্বিজ চণ্ডীদাসে বলে এই গ্রহাচার্য্য!
প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য।।
তোমাদের মনেতে যে আছে যে বলিবে।
ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে।।
Discussion
Public comments for Shuniya Malar Kotha Rosik Sujon are available on the discussion page.
View discussion