এক জ্বালা গুরু জন আর জ্বালা কানু।
জ্বালাতে জ্বলিল দে সারা হৈল তনু।।
কোথায় যাইব সই কি হবে উপায়?
গরল সমান লাগে বচন হিয়ায়।।
কাহারে কহিব কেবা যাবে পরতীত।
মরণ অধিক হৈল কানুর পিরীত।।
জারিলেক তনু মন কি করে ঔষধে।
জগত ভরিল কালা কানু পরিবাদে।।
লোক মাঝে ঠাঁই নাই অপযশ দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।।
Discussion
Public comments for Ek Jwala Guru Jon Ar Jwala Kanu are available on the discussion page.
View discussion