পিরীতি নগরে বসতি করিব পিরীতে বান্ধিব ঘর।
পিরীতি পরশি পিরীতি প্রিয়সী অন্য সকলি পর।।
পিরীতি সোহাগে এদেহ রাখিব পিরীতি করিব বল।
পিরীতি বিকথা সদাই কহিব পিরীতে গোঙাব কাল।।
পিরীতি পালঙ্কে শয়ন করিব পিরীতি বালিস মাথে।
পিরীতি বালিসে আলিস করিব রহিব পিরীতি সাথে।।
পিরীতি সায়রে সিনান করিব পিরীতি জল যে খাব।
পিরীতি দুঃখের দুঃখিনী যে জন পরাণ বাটিয়া দিব।।
পিরীতি বেশর নাসাতে পরিব রহিব বন্ধুয়া সনে।
হৃদয় পিঞ্জরে পিরীতি থুইব দ্বিজ চণ্ডীদাসে ভনে।।
Discussion
Public comments for Piriti Nogore Boshoti Koribo are available on the discussion page.
View discussion